BRDB Job Circular 2026: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের ০৩ টি পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এই চাকরিতে চট্টগ্রাম বিভাগীয় অধীন চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগন আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।আবেদন শুরুর সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।