Home Job Feed
Job Feed

বিজিবি তে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2026

General 13 September 2026, 07:36 AM
আবেদন শুরুর সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা:

এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।

১৭ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।